শেষ মুহূর্তের সর্বোচ্চ প্রচারণায় মুখরিত চাঁদপুর পৌরসভার অলিগলি

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর পৌরসভা নির্বাচন আগামী ১০ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রচার-প্রচারণা আজ শনিবার শেষ হচ্ছে।

আজ বৃহস্পতিবার রাত ১২টায় প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে। প্রচারণার শেষ দিনে প্রার্থীদের সর্বশেষ ও সর্বোচ্চ প্রচারণায় মুখরিত চাঁদপুর পৌরসভার প্রতিটি অলি-গলি। মাইকিং, পথসভা, মিছিল, বাসা-বাড়িতে গণসংযোগে সর্বশেষ প্রচারে মগ্ন প্রার্থীরা।

শেষ দিনে প্রধান দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের অ্যাড. জিল্লুর রহমান জুয়েল ও বিএনপির আক্তার হোসেন মাঝি অবিরাম গণসংযোগ, পথসভা ও প্রচারণা চালিয়েছেন। এর মধ্যে অ্যাড. জিল্লুর রহমান জুয়েল এদিন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এর আগে গত সোমবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আক্তার হোসেন মাঝে। অন্যদিকে মঙ্গলবার ইশতেহার ঘোষণা করেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মামুনুর রশিদ বেলাল।

শেয়ার করুন

Leave a Reply