চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে গত দেড় মাস ধরে অস্বাভাবিক হারে করোনা রোগী শনাক্ত হয়েছে। গত কয়েক দিন ধরে অবশ্য শনাক্তের হার কমে আসছে। সর্বশেষ শুক্রবার ৭৬জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়ালো।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে, জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৩০১০জন। মৃতের সংখ্যা ২১৪জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৯৭১৬জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩০৭৮জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৯৯জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

Leave a Reply