ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) দেশে প্রথমবারের মতো ‘সাসটেউনেবল বিজনেস এন্ড ইএসজি ম্যানেজমেন্ট’ বিষয়ক পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে কারিকুলাম উন্নয়নবিষয়ক একটি স্ট্র্যাটেজিক রাউন্ডটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাসটেইনেবিলিটি উইং এবং সুইস কন্টাক্ট এর প্রোগ্রেস- প্রকল্পের উদ্যোগে, সুইডেন ও সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় এই রাউন্ডটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় শিল্পখাতের প্রতিনিধি, স্থায়িত্ববিষয়ক বিশেষজ্ঞ, শিক্ষক, নীতিনির্ধারক ও সম্ভাব্য শিক্ষার্থীরা অংশ নেন।
অংশগ্রহণকারী আলোচকরা জানান, দেশের রেডিমেড গার্মেন্টস (জগএ) খাত যা রপ্তানির ৮০% এর বেশি আয়ের উৎস এখন দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক চাহিদার মুখোমুখি। আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণ করতে হলে ঊঝএ, কার্বন নিরসন (ডিকার্বনাইজেশন), সাসটেইনেবিলিটি রিপোর্টিং এবং কমপ্লায়েন্স বিষয়ে দক্ষ জনবলের প্রয়োজন বাড়ছে।
আলোচকরা আরও বলেন, পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামটি এমনভাবে তৈরি করা উচিত যাতে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পায়। কারখানার প্রকৃত ডেটা, কেস স্টাডি এবং হাতে-কলমে শেখার মডিউল রাখলে প্রশিক্ষণপ্রাপ্তরা কর্মক্ষেত্রে প্রথম দিন থেকেই কার্যকরভাবে ঊঝএ কাজ করতে পারবেন।
রাউন্ডটেবিলে মধ্য-কর্মজীবী পেশাজীবীদের জন্য নমনীয় শেখার সুযোগ এবং ঊঝএ -ম্পর্কিত নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। আলোচনা থেকে জানা যায়, শিল্পখাতে এখন নিঃসরণ ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স অডিট, সামাজিক পারফরম্যান্স, পরিবেশগত ডেটা ব্যবস্থাপনা ও জলবায়ু-সংক্রান্ত রিপোর্টিংয়ে প্রশিক্ষিত মানুষের চাহিদা দ্রুত বাড়ছে।
অনুষ্ঠানের শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিআইইউ) রেজিস্ট্রার ড. মোহাম্মাদ নাদির বিন আলী আলোচনায় অংশগ্রহণকারী সকল পক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিজ্ঞ অলোচকদের জ্ঞনগর্ভ সুপারিশ ও মতামত প্রস্তাবিত PGD প্রোগ্রামকে আরও শিল্পবান্ধব করতে সহায়তা করবে।
প্রজেক্ট পরিচালক খালিদ এমডি বাহাউদ্দীন বলেন, “আজকের আলোচনা থেকে পাওয়া মতামত সরাসরি কারিকুলাম তৈরিতে ব্যবহার করা হবে, যা বাংলাদেশকে ESG এ সক্ষমতা উন্নয়নে আঞ্চলিকভাবে আরও শক্ত অবস্থানে আনবে।”
Swisscontact Bangladesh Ges DIU Sustainability Wing –এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।