- নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের দীর্ঘায়ু এবং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. হাফেজ বেপারী ও ইউনিয়ন বিএনপির সাবেক তিনবারের সভাপতি মরহুম কামরুল হাসান ভূঁইয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজারের শ্রীরামপুর এলাকায় অবস্থিত মসজিদে আবু বকর ছিদ্দিক (রা.)-এ এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ সুমন আহমেদ ভূঁইয়ার আয়োজনে এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ ছাদেকুল ইসলাম। দোয়ায় শেখ ফরিদ আহমেদ মানিকের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক জীবনের সফলতা কামনা করা হয়। একই সঙ্গে আলহাজ মো. হাফেজ বেপারীর সুস্থতা এবং মরহুম কামরুল হাসান ভূঁইয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
আয়োজক লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ সুমন আহমেদ ভূঁইয়া বলেন, আমাদের নেতাদের সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় এবং মরহুম কামরুল হাসান ভূঁইয়ার রুহের মাগফিরাতের জন্য এ আয়োজন করা হয়েছে। আমরা সবাই মিলে তাঁদের জন্য দোয়া করেছি। একই সঙ্গে দেশ, দেশের মানুষের শান্তি ও কল্যাণের জন্যও দোয়া করা হয়েছে।
তিনি বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় হোক- এটিও আমাদের প্রত্যাশা।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব খান, সহদপ্তর সম্পাদক সুমন খান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত খান, যোগাযোগবিষয়ক সম্পাদক মো. খলিল ঢালী, যুবদল নেতা কাজী সাহাদাত হোসেন, আলাল মল্লিক, জসিম মৃধা ও ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মকসুদ মিজি উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওবায়েদ হোসেন ভূঁইয়া, ছাত্রনেতা ওসমান ঢালী, বিএনপি নেতা আলমগীর খান, ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক সবুজ ভূঁইয়া, সদস্যসচিব ফয়সাল মিজি, যুগ্ম আহ্বায়ক ইদ্রিস বেপারী, পাভেল শেখ ও রুস্তম হাওলাদার এবং স্বেচ্ছাসেবক দলের নেতা শাকিল মিজি, মহসিন মৃধা ও সাইফুল পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির নেতাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করা হয়।
আয়োজকেরা বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সামাজিক বন্ধন দৃঢ় করতেও এ ধরনের ধর্মীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা ভবিষ্যতেও দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।