নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সমন্বয়ে ৮টি বিভাগীয় টিম গঠন করা হয়েছে। বিভাগভিত্তিক সাংগঠনিক সমস্যাসমূহ পর্যবেক্ষণের মাধ্যমে বিভাগীয় টিম তা সমাধান করবে। যার ফলে সাংগঠনিক কর্মকাণ্ডের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে দলীয় নেতৃবৃন্দ আশা করছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি গতকাল এক সংবাদ সম্মেলনে ৮টি বিভাগীয় টিম ঘোষণা করেন। এসব টিমে চাঁদপুরের ৪জন নেতা স্থান পেয়েছেন। অবশ্য তারা সবাই দলের কেন্দ্রীয় নেতা। এর মধ্যে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের টিম সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন চাঁদপুর-৩ আসনের এমপি, শিক্ষামন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি।
এছাড়া চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক টিমের সদস্য হয়েছেন দলের চাঁদপুর-২ আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক চাঁদপুর সদরের কৃতি সন্তান সুজিত রায় নন্দী এবং দলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদ।
চট্টগ্রাম বিভাগের আওতায় রয়েছে চাঁদপুর জেলা আওয়ামী লী। এই টিমের
সমন্বয়ক মাহবুবউল-আলম হানিফ এমপি (যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ) ও আহমদ হোসেন (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ)। সদস্য হলেন- ১. শেখ ফজলুল করিম সেলিম এমপি, সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ; ২. ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ; ৩. অ্যাড. আব্দুল মতিন খসরু এমপি, সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ; ৪. মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম, সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ; ৫. ওয়াসিকা আয়েশা খান এমপি, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ; ৬. ফরিদুন্নাহার লাইলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ; ৭. ড. সেলিম মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ; ৮. সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ; ৯. ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ; ১০. ইঞ্জি. মো. আবদুস সবুর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ; ১১. হারুনুর রশীদ, যুব ও ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ; ১২. আমিনুল ইসলাম আমিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ;
১৩. দীপংকর তালুকদার এমপি, সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ।