চাঁদপুরের তরুণীর বস্তাবন্দি মরদেহ নোয়াখালীতে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর শহরের পুরাণবাজারের শাহনাজ আক্তার (১৮) নামে এক তরুণীর বস্তাবন্দি মরদেহ নোয়াখালীর সদর উপজেলায় একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। ৩ বোন ১ ভাইয়ের মধ্যে শাহনাজ ছিল সবার বড়। তার পিতার নাম শাহআলম।

শাহআলম জানান, তার মেয়ে শাহনাজ কিছুটা মানসিক ভারসাম্যহীন। ৩ দিন আগে সে পুরাণবাজারের বাড়ি থেকে আত্মিয়ের বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়ে সে নিখোঁজ হয়। সুধারাম থানা পুলিশ বুধবার শাহনাজের বস্তাবন্দি লাশ উদ্ধার করে। রাতে পুলিশ শাহনাজের মোবাইল উদ্ধার করে সেই সিম থেকে আমাদের নাম্বারে কল করে শাহনাজের মৃত্যুর বিষয়ে জানায়। রাতেই আমরা সুধারাম থানায় গিয়ে শাহনাজের লাশ শনাক্ত করি।

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নোয়াখালি সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের করমুল্যাহপুর গ্রামের একটি ডোবা থেকে পুলিশ বস্তা বন্দি অবস্হায় শারমিনের মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে তাৎক্ষণিক ওই যুবতীর নাম ঠিকানা জানা যায়নি। বৃহস্পতিবার সকালে সুধারাম থানা পুলিশ শাহনাজের লাশ তার পিতা শাহ আলমের কাছে হস্তান্তর করেছে।

ধারনা করা হচ্ছে, শাহনাজকে ধর্ষনের পর দুবৃত্তরা গলা কেটে হত্যা করে বস্তাবন্দি করে ডোবায় ফেলে দিয়েছে। এ ব্যাপারে সুধারাম থানায় হত্যা মামলা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply