চাঁদপুরের বিপণীবাগে ফ্রিজের মাংস বিক্রি ও মাস্ক না পড়ায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর শহরের বিপণীবাগ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। এ সময় ফ্রিজের মাংস বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় ২টি মাংসের দোকান ও ২টি মাছের দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী তাদের এই অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়া বাজারে আসা ক্রেতাদের মাস্ক না পড়ার জন্য ৪জনকে ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক। এ সময় জেলা মার্কেটিং অফিস এবং আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

শেয়ার করুন

Leave a Reply