চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কাজী মাহবুবুল হকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী, জেলা পরিবেশক (ডিস্ট্রিবিউটর) সমিতির সভাপতি, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক লায়ন কাজী মাহবুবুল হক ইন্তেকাল করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি….রাজিউন)।

তিনি গত কয়েক দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালের আইসিইউ ও লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কাজী মাহবুবুল হকের প্রথম নামাজে জানাজা মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর তরপুরচন্ডী কাজী বাড়িতে দ্বিতীয় নামাজে জানাযার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

লায়ন কাজী মাহবুবুল হক চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডের বাসিন্দা এবং ঐতিহ্যবাহী কাজী ট্রেডাসের কর্ণধার ছিলেন। তিনি লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি, অনন্যা নাট্য গোষ্ঠীর সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply