চাঁদপুরে ক্লাসমেট কর্তৃক ছাত্রী ধর্ষিত!

ঋষিকেশ :
চলতি বছর এসএসসি পাশ করা এক শিক্ষার্থী তার সহপাঠী কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। শনিবার সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। পুলিশ শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার বাদী ও শিক্ষার্থীর মা জানায়, আমার মেয়ে ২০২০ সালে এসএসসি পাশ করে। গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চররাঘবরায় গ্রামের আমান উল্ল্যা আমানের ছেলে মেহেদী হাসান মিরাজ আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিত। এতে সাড়া না দেয়ায় সে গত ১৯ আগস্ট গভীর রাতে আমার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে তাকে কৌশলে অপহরণ করে নিয়ে দুই দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে কৌশলে সে পালিয়ে এসে আমাদেরকে জানায়।

পরে আমি শনিবার সকালে ফরিদগঞ্জ থানায় এসে মামলা দায়ের করি। থানা পুলিশ মামলাটি গ্রহণ করে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তা সম্পন্ন হয়েছে।

অন্যদিকে ঘটনার ব্যাপারে অভিযুক্ত মিরাজের পিতা আমান উল্ল্যা জানান, তার ছেলে এই ঘটনার সাথে জড়িত নয়। কৌশলে তাকে ফাঁসানো হয়েছে। ঘটনার পুরো সময়কাল মিরাজ তার সাথেই ছিল।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, মামলা গ্রহণ করে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply