নিজস্ব প্রতিবেদকঃ :
চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী আক্তার হোসেন মাঝি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে নিজ এলাকার কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর পৌর এলাকার ৯নং ওয়ার্ডের বিষুদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের সাথে দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকে তিনি ভোট প্রদান করেন।
মেয়র প্রার্থীকে লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখে অনেককেই প্রসংশা করতে দেখা গেছে।