- নিজস্ব প্রতিবেদক
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচন-২০২৬ উপলক্ষে চাঁদপুর কেন্দ্রে উৎসবমুখর ও স্বতঃস্ফূর্ত পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে চাঁদপুর এলজিইডি কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। এতে চাঁদপুর কেন্দ্রের নিবন্ধিত সদস্য প্রকৌশলীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
চাঁদপুর কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৮০ জন। ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনায় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন।
নির্বাচনে সংগঠনের সদস্য ইঞ্জিনিয়ার খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা তাঁদের ভোট প্রদান করেন।