পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে চাঁদপুর শহরে মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদক :
পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখা ও অসাধু ব্যবসায়ীদের মূল্যবৃদ্ধি রোধে চাঁদপুর শহরে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সোমবার চাঁদপুর শহরের পুরাণবাজার ও পালবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান ও আবিদা সিফাতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে অতিরিক্ত দামে পাইকারী ও খুচরা বাজারে পেঁয়াজ বিক্রির দায়ে তিনটি আড়ত ও দোকানকে বিভিন্ন অংকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। নির্ধারিত মূল্যের বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করে যাতে পেঁয়াজের বাজার অস্থিতিশীল না করা হয় সে ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়। পিঁয়াজের বাজার মনিটরিং এর এই অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply