সখের বশে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলো কলেজছাত্র কাদের

জহিরুল ইসলাম জয় :
চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র আবদুল কাদের জিলানী মারা গেছেন। ২৮ আগস্ট শুক্রবার সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

আবদুল কাদের উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ছয়চিলা তালুকদার বাড়ির মো. দুলাল তালুকদারের বড় ছেলে। একই ইউনিয়নের আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল ও কলেজ থেকে এবার এসএসসি পাস করে ওই কলেজে মানবিক শাকায় ভর্তি হয়েছিলেন তিনি।

গত বৃহস্পতিবার সকালে আঃ কাদেরের প্রতিবেশী পিকআপভ্যানচালক রহিমের সাথে নিতান্ত শখের বশে হেলপার হিসেবে কাজ করতে যান। গ্যাস সিলিন্ডার ভর্তি করে কাদেরের পিকআপ ভ্যান হাজীগঞ্জ বাজার পার হয়ে রামগঞ্জের দিকে রওনা দেন।

পথিমধ্যে হাজীগঞ্জের ধোয়াগন্ডা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে পিকআপ ভ্যানটিকে সজোরে আঘাত করে। এতে করে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় কাদের মারাত্মক আহত হয়।

সেখান থেকে কাদেরকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্যে বিকেলের মধ্যে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রায় চব্বিশ ঘন্টা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যায় সে। নামাজী, ভদ্র আর ভালো ছাত্র হওয়ার কারণে তার মৃত্যুতে এলাকাবাসীসহ তার সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

Leave a Reply