নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন সময়ে ভোট কেন্দ্রে দেশীয় অস্ত্র (চাপাতি)সহ কাউছার ভূঁইয়া (৩৫) নামে বিএনপি প্রার্থীর এক সমর্থককে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টায় ১১নং ওয়ার্ডের মধ্য ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্রে হাতেনাতে তাকে আটক করা হয়।
জানা গেছে, চাঁদপুর পৌর এলাকার ১১ নং ওয়ার্ডের মধ্য ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্রে ভোট চলাকালীন সময়ে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি দেশীয় অস্ত্রসহ ওই এলাকার ভূইয়া বাড়ির বিএনপি সমর্থিত আক্তার হোসেন মাঝির সর্মথক কাউছার ভূইয়াকে হাতেনাতে আটক করা হয়।