কবির হোসেন মিজি :
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতাল থেকে দু’টি অক্সিজেন সিলিন্ডার চুরি করার সময় সাগর নামের এক ওয়ার্ডবয়কে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতাল কর্তপক্ষ তাকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশে সোর্পদ করেছে। বুধবার সকালে তাকে ৫৪ ধারায় মামলা দিয়ে চাঁদপুর আদালতে হাজির করার পর জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।
হাসপাতালের বিভিন্ন স্টাফ সূত্রে জানা যায়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ওয়ার্ডবয় সাগর বেশ কিছু দিন ধরে হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে কাজ করে আসছে। এই কাজের ফাঁকে সে দীর্ঘদিন ধরে সবার অজান্তে হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার চুরি করে প্রাইভেটভাবে এক অ্যাম্বুলেন্স চালকের কাছে ভাড়া দিয়ে আসছে।
ঘটনার দিন মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সে ৫০০ থেকে ১০০০ হাজার টাকার বিনিময়ে আইসোলেশন ওয়ার্ড থেকে অক্সিজেন সিলিন্ডার সবার অজান্তে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের পূর্ব দিকের গেট দিয়ে বাইরে ভাড়া দিতে নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্স চালক এবং হাসতালে কর্মরত অন্যান্যরা দেখে ফেলে।
ওই সময় সাগর তাদেরকে দেখে অক্সিজেন সিলিন্ডার রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে বিষয়টি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান চৌধুরী জানতে পারলে তিনি লিখিত অভিযোগ দিয়ে ওয়ার্ডবয় সাগরকে চাঁদপুর মডেল থানায় প্রেরণ করেন। পরে রাত সাড়ে ১০টায় থানার এসআই সাধন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে থানায় নিয়ে যায়।