চান্দ্রায় অচেতন ৩ কিশোরীকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি!

কবির হোসেন মিজি :
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে কোল্ডড্রিংসের সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ৩ কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠলেও মেডিক্যাল টেস্টে ধর্ষণের আলামত পাওয়া যায়নি।

হাসপাতালে ভর্তিকৃত ৩ কিশোরীকে মঙ্গলবার মেডিক্যাল টেস্ট করা হয়। বুধবার মেডিকেল রিপোর্ট নেগেটিভ এসেছে। অথচ ২ কিশোরীর মা অভিযোগ করেছিলেন, তার মেয়েদের অচেতন করে ধর্ষণ করা হয়েছে।

গত ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে তাদেরকে হাসপাতালের চতুর্থতলা থেকে নিচতলার গাইনী বিভাগে নিয়ে ধর্ষণের পরীক্ষা করার জন্য ওই তিন কিশোরীর আলামত সংগ্রহ করা হয়। তবে মেডিকেল রির্পোট না আসা পর্যন্ত তারা ধর্ষিত হয়েছে কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক।

১৪ অক্টোবর বুধবার তাদের ৩জনের মেডিকেল রির্পোট হাতে আসলে জানা যায়, তারা কেউ’ই ধর্ষিত হয়নি। তবে ৩জনের মধ্যে ১ কিশোরী বিবাহিত হওয়ায় তাকে ধর্ষণের আওতায় আনা হয়নি।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল জানান, ওই তিন কিশোরীকে মঙ্গলবার সকালে হাসপাতালের চতুর্থতলা থেকে নিচতলার গাইনী বিভাগে নিয়ে যাওয়া হয় এবং মেডিকেল চেকআপের জন্য তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়।

বুধবার তাদের মেডিকেল রির্পোট হাতে আসলে নিশ্চিত হই তারা কেউই ধর্ষিত হয়নি। তবে একজন বিবাহিত হওয়ায় বাকি দু’জনের চেয়ে তার রিপোর্ট আমরা আলাদাভাবে পেয়েছি।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর রোববার রাতে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ দক্ষির মদনা গ্রামের বরকন্দাজ বাড়িতে ৩ কিশোরীকে কোল্ডড্রিংসের সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করা হয়।

অচেতন অবস্থায় সোমবার তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিত তিন কিশোরী দক্ষিণ মদনা দাখিল মাদ্রাসার ছাত্রী। এদের ৩জনের মধ্যে দু’জনের বয়স ১৩ বছর, আরেকজনের বয়স ১৪ বছর।

শেয়ার করুন

Leave a Reply