নৌকা প্রতীকের বিজয় কেউ রুখতে পারবে না : অ্যাড. জুয়েল

নিজস্ব প্রতিবেদক :
পার্টি প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. এমরান হোসেন মিয়া বলেছেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগের মধ্যে সম্পর্কটি আমরা ধারাবাহিকভাবে বজায় রেখে চাঁদপুরে চলছি। চাঁদপুর পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে আজ হোক নতুন রুপে আবারো জাতীয় পার্টি ও আওয়ামী লীগের যৌথভাবে ভোটযুদ্ধে চলা শুরু হলো। এ পথচলার মধ্য দিয়ে আমরা আগামী ১০ অক্টোবর নৌকার বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

এমরান হোসেন মিয়া বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে জেলা, পৌর জাতীয় পার্টির ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে আসন্ন চাঁদপুর পৌরসভার নিবাচনে নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী শওকত আখন্দ আলমগীরের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মহাজোট-সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল।

তিনি তার বক্তব্যে বলেন, আজ এক নতুন সূচনা হলো। জাতীয় পার্টি ও আওয়ামী লীগ যুগপৎ পথচলা শুরু হলো, এ পথচলার মধ্য দিয়ে আমাদের বিজয় সুনিশ্চিত, ইনশাল্লাহ। আমাদের নৌকার বিজয় কেউ রুখতে পারবে না। তিনি জাতীয় পার্টি নেতা-কর্মীদের জেলা কার্যালয়ের সংক্রান্ত এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, চাঁদপুর পৌরসভার মেয়র পদে আমি নির্বাচিত হতে পারলে আমি চাঁদপুর জেলা জাতীয় পার্টির কার্যালয় এবং আপনাদের সমস্যাগুলো সমাধান করবো, ইনশাল্লাহ। আমি অন্য প্রার্থীদের মতো নয়, আমি কথায় নয়, কাজে বিশ্বাসী।

উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম আজাদ টুলু, চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরু মিয়াজী, শফিউল আজম শাহ জাহান, জেলা জাতীয় পার্টির নেতা শাহজাহান মাতাব্বর, শাহ আলম মিজি, মমতাজ উদ্দিন মন্টু গাজী, মো মনিরুল ইসলাম খান, মাওলানা জাকির হোসেন হিরু, আবুল হাসেম দর্জি, নান্নু ভুইয়া, জেলা যুব সংহতির সাবেক সভাপতি ফেরদৌস খান, জেলা যুব সংহতির আহ্বায়ক গোলাম মোস্তফা নিঝুম পাটোয়ারী, সদস্য সচিব নাজমুল গাজী প্রমুখ।

সভায় চাঁদপুর শহর জাতীয় পার্টির ১৫টি ওয়ার্ডের সকল স্তরের নেতা-কর্মীরা অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply