মতলবের আড়ংবাজারে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলা বরদিয়া আড়ং বাজারের দক্ষিণ পাশে জনৈক ফজর আলী হোটেলের গ্যাস সিলিন্ডারের সংযোগ পরিবর্তনের সময় ভয়াবহ এক অগ্নিকান্ডে দোকানসহ প্রায় সাড়ে ৬ লক্ষাধিক টাকার সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল ১০টায় গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

অগ্নিকান্ডে আজব আলীর ফার্নিচারের দোকান, তার উত্তর পাশের ফজর আলীর ক্রোকারিজ এবং কাপড়ের দোকান মালামালসহ তিনটি দোকান সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়ে যায়।

কাপড় ও ক্রোকারিজের দোকান মালিক রমিজ উদ্দিন, ফার্নিচার দোকানের মালিক মোঃ সেলিম। রমিজ উদ্দিনের দোকানে প্রায় ২ লক্ষ টাকা ও ফার্নিচারের সেলিমের দোকানে ১ লক্ষ টাকা এবং হোটেল মালিক ফজর আলীর ৩ লক্ষ টাকার অধিক মালামাল ক্ষতিগ্রস্থ হয়।

অগ্নিকান্ডের খবর শুনে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনতার সহযোগীতায় আগুন নেভাতে চেষ্টা করে।

এদিকে মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন মতলব ফায়ার সার্ভিস অফিসকে খবর দিয়ে ঘটনাস্থলে হাজির হন এবং দুর্ঘটনার ক্ষতিগ্রস্থদেরকে সান্তনা দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনতার সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়।

এ সময় সঙ্গে ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হোটেল মালিক আহত ফজর আলীকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সকল প্রকার সহায়তার আশ্বাস প্রদান করেন মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভাতে চেষ্টা করি। আগুনের লেলিহান শিখায় ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply