হাজীগঞ্জে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে সেনাবাহিনী ও প্রশাসন

জহিরুল ইসলাম জয় :
করোনাভাইরাসের সংক্রামণ থেকে সাধারণ জনগণকে রক্ষায় সামাজিক দূরত্ব বজায় রাখতে হাজীগঞ্জ উপজেলা ও বিভিন্ন শহরতলীতে এক হয়ে কাজ করছেন সেনাবাহিনী ও প্রশাসন।

গত কয়েক দিনে বিভিন্ন হাটবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার নেতৃত্বে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন সেনাবাহিনী।

রোববার সকাল থেকে হাজীগঞ্জ বাজারে সেনাবাহিনী মাইকিং করে জনগণকে অহেতুক বাহিরে ঘুরাফিরা না করে ঘরে থাকার জন্য আহবান জানান। এর পরে হাজীগঞ্জ বাজারসহ উপজেলার কয়েকটি বাজারে সামাজিক দূরত্ব তৈরি করতে বিভিন্ন দোকানের সামনে তিন ফুট দূরত্বে দাগ টেনে দেন।
এ সময় সামাজিক দূরত্ব বজায় না রেখে চলা এবং বাজারে বিনা কারণে চলাফেরা করায় কয়েকজনকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ও সহকারী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

শেয়ার করুন

Leave a Reply