- নিজস্ব প্রতিবেদন
চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টন ইভেন্টে দ্বৈত ও একক বিভাগে চ্যাম্পিয়ন এবং রানারআপ নির্ধারণ হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন শরীফুল ইসলাম ও কামরুল ইসলাম জুটি। এ বিভাগে রানারআপ হয়েছেন মাজহারুল ইসলাম অনিক ও আশ্রাফুল আলম জুটি।
অন্যদিকে, একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মাজহারুল ইসলাম অনিক। রানারআপ হয়েছেন শরীফুল ইসলাম। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ বিরাজ করে। খেলা উপভোগ করেন প্রেসক্লাবের সদস্য ও উপস্থিত দর্শকরা।