নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শুক্রবার আরো ২জনের করোনা শনাক্ত হয়েছে। তারা দু’জন চাঁদপুর সদর উপজেলার। একই দিনে করোনা থেকে মুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়েছে ৭জনকে। এর মধ্যে চাঁদপুর সদরের ৩জন, মতলব উত্তরের ১জন, মতলব দক্ষিণের ২জন ও শাহরাস্তির ১জন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩০৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৭জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, শুক্রবার (২ অক্টোবর) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৪৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ২টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ৪৪টি রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৩০৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯৩০জন, ফরিদগঞ্জে ২৬০জন, মতলব দক্ষিণে ২৫৮জন, শাহরাস্তিতে ২২৬জন, হাজীগঞ্জে ১৯৮জন, মতলব উত্তরে ১৯৬জন, হাইমচরে ১৫২জন ও কচুয়ায় ৮৫জন।
জেলায় মোট ৭৭জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২২জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।