নিজস্ব প্রতিবেদক :
সদ্য যোগদানকৃত চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) এর চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে মঙ্গলবার চাঁদপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে ‘বিশেষ কল্যাণ সভা’র আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার)। সভায় জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তা ও সকল ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়র হোসেন তার বক্তব্যে বলেন, পুলিশের প্রত্যেক সদস্যকে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে। জবাবদিহিতার জায়গাটা আরো পরিচ্ছন্ন করার নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়া পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যাপারে সবাইকে তাগিদ প্রদান করেন।