মেয়র প্রার্থী অ্যাড. জুয়েলের সমর্থনে মুক্তিযোদ্ধার সন্তানদের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের নৌকার সমর্থনে মুক্তিযোদ্ধার সন্তানরা স্বাধীনতার প্রতীর নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন। এছাড়া মতবিনিময় সভায় ও গণসংযোগে চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইউনুস সোয়েবের পানির বোতল মার্কার পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

সোমবার সকাল ১১টায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে শহরের নতুনবাজারস্থ সুমন সরকার জয়ের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও গণসংযোগে নেতৃত্বদেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার সভাপতি জাফর ইকবাল মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি সুমন সরকার জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অপু চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইউনুস সোয়েব, আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মাহতাব রাসেল ভূইয়া, আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর সদর উপজেলা শাখার সহ-সভাপতি আয়েশা আত্তার শ্যামলী।

এ সময় উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর সদর উপজেলা শাখার সহ-সভাপতি মো. খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সদস্য আমির হোসেন, আমেনা বেগম, ইমাম হোসেন মবিন, সাদ্দাম হোসেন, মাহবুল আলম, সাকিল, আরিফ মোস্তান, রাসেল মোস্তান, কবির চৌধুরী, ফিরোজ মিয়া, শান্ত তালুকদার প্রমুখ। মতবিনিময় সভা শেষে শহরে গণসংযোগের মাধ্যমে নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply