নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান আর নেই।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকার বনানীতে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। পরে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
মুহম্মদ শফিকুর রহমান চাঁদপুর প্রেস ক্লাবের অনারারি আজীবন সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের নামাজে জানাজা ও দাফনের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।