নিজস্ব প্রতেবেদক :
চাঁদপুর জেলায় ৯টি বৃহৎ সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন লাভ করেছে। এর মধ্যে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) নির্বাচনী এলাকায় সর্বোচ্চ ৩টি সেতু রয়েছে। স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের আবেদন ও ডিও লেটারের ভিত্তিতে এসব ব্রিজ অনুরোধ দেন একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া কচুয়ায় ১টি, ফরিদগঞ্জে ১টি, মতলব উত্তরে ২টি ও হাজীগঞ্জে ১টি সেতু রয়েছে।
চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক জানান, চাঁদপুর সদরের সাথে মতলব উত্তর উপজেলার সংযোগকৃত ৮০০ মিটারের ব্রিজটি নির্মাণে ব্যয় হবে প্রায় ২০০ কোটি টাকা। এর মাধ্যমে চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার পথ প্রায় ৭০ কিলোমিটার হ্রাস পাবে।
এছাড়া চাঁদপুর সদর উপজেলাধীন বাগাদি ইউনিয়নের জনবিচ্ছিন্ন চরমেয়াশা গ্রামকে চাঁদপুর সদরের সাথে সংযোগ করতে ২০০ মিটার দৈর্ঘ্যরে একটি ব্রিজ নির্মিত হবে। এতে আনুমানিক ব্যয় হবে ৭০ কোটি টাকা।
অন্যদিকে চাঁদপুর শহরের বাইপাস সড়ক (চাঁদপুর কালীবাড়ি হতে তালতলা সড়কের) ডাকাতিয়া খালের উপর অবস্থিত ১০০ মিটার দৈর্ঘ্যরের ব্রিজ নির্মাণে ব্যয় হবে প্রায় ৬০ কোটি টাকা।
এদিকে মতলব উত্তরের ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে।