২২-২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত তিন দিন ব্যাপী ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬’ কুর্মিটোলা গলফ কোর্সে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে। কোয়ার্টার মাস্টার জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্য ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্যবৃন্দ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আর কবির, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোঃ নাদির বিন আলী, প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর মোঃ আরমান আলী ভূইয়া (অব.), এবং উভয় সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লি¬ষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশী/বিদেশী সদস্যসহ েেশর সকল গলফ ক্লাবের প্রায় ৬৫০জনের অধিক গলফার অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সেনাবাহীনী প্রধান এবং কুর্মটোলা গলফক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ -জামান এসবিপি, ওএসপি, পিএসসি ২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুর্মিটোলা গলফ ক্লাবে উক্ত টূর্নামেন্টের বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন।