নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে মঙ্গলবার আরো ১জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি চাঁদপুর সদর উপজেলার। একই দিনে ৭জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৫০জন। জেলায় মোট মৃতের সংখ্যা ৮৮জন। সুস্থ হয়েছেন ২৭১৪জন। বর্তমানে চিকিৎসাধীন ৪৮জন।
সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার (২ মার্চ) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৪২টি রিপোর্ট আসে। এর মধ্যে ১টি করোনা পজেটিভ। বাকী ৪১টি রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৮৫০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৪১জন, ফরিদগঞ্জে ৩১৩জন, মতলব দক্ষিণে ৩০৫জন, শাহরাস্তিতে ২৫৯জন, হাজীগঞ্জে ২৪৩জন, মতলব উত্তরে ২১০জন, হাইমচরে ১৭৪জন ও কচুয়ায় ১০৫জন।
করোনায় জেলায় মোট ৮৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।