চাঁদপুরসহ সারাদেশে সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন

-চাঁদপুর লকডাউন চলাকালের ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক :
আগামী ৫ এপ্রিল (সোমবার) থেকে চাঁদপুরসহ সারাদেশে এক সপ্তাহের লকডাউন আসছে। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার পর এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।

শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে লকডাউনের এ কথা জানান। তিনি বলেন, সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার।

অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ কথা বলা হয়েছে। সেখানে জানানো হয়েছে, দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার দুই-তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

গত বছরের মার্চে দেশে প্রথমবার করোনা শনাক্ত হওয়ার পর বেশ কিছু দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেই ছুটির পর ধাপে ধাপে কার্যক্রম স্বাভাবিক হয় দেশে। ওই বছরের শেষদিকে সংক্রমণ ও মৃত্যুহার কমতে থাকলেও মার্চের শেষ থেকেই হুট করে বাড়তে থাকে।

গত ক’দিনে সংক্রমণ শনাক্তে আগের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। মৃত্যুও হচ্ছে অর্ধশতসংখ্যক।

শেয়ার করুন

Leave a Reply