তিন দিনে চাঁদপুর সদরে করোনায় আক্রান্ত যারা….

নিজস্ব প্রতিবেদক :
গত গত ৩ (শুক্র, শনি, রবি) দিনে চাঁদপুর সদর উপজেলায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে ২৮জন শনাক্ত হয়েছেন।এর মধ্যে শুক্রবার ২০জন, শনিবার ৫জন ও রোববার ৩জনের করেনাা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে ২০জনের পরিচয় নিশ্চিত হতে পেরেছে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ। করোনার টেস্টের জন্য নমুনা প্রদানের সময় প্রদত্ত মোবাইল ফোন রিসিভ না করায় বাকীদের অবস্থান নিশ্চিত হতে পারেনি স্বাস্থ্য বিভাগ।

রোববার শনাক্তকৃত ৩জন হলেন : শহরের মিশন রোডের কিশোরী (১৫), নারী (৩০) ও চাঁদপুর সদর হাসপাতালের মহিলা (৪৫)।

শনিবার শনাক্তকৃত ৪জন হলেন : পুলিশ লাইনের যুবক (২৩), মমিনপাড়ার যুবক (৩১), ইলিশ চত্বর সংলগ্ন সরকারি আবাসিক কোয়াটারের যুবক (২৯) ও পুরুষ (৫৭)।

শুক্রবার শনাক্তকৃতরা হলেন : ৫জন পুরুষ পুলিশ সদস্য (৩৩, ২৩, ২৫, ৫৮, ৫৫ বছর), ফিশারী অফিসের কাছে তরপুরচন্ডীর কিশোরী (১৭), মৈশাদী ৪নং ওয়ার্ডের যুবক (২৯), বাগাদীর ৮নং ওয়ার্ডের পুরুষ (৫৫), কল্যাণপুরের আমানুল্লাহপুরের যুবক (২৯), শহরের মাদ্রাসা রোডের ১২নং ওয়ার্ডের পুরুষ (৫২), আদালতপাড়ার যুবক (৩৫), বিপনীবাগের যুবক (২৮) ও তরুণ (২০)।

শেয়ার করুন

Leave a Reply